|
Memorial Service in Honor of Late Matthew Malakar |
প্রয়াত ম্যাথিউ মালাকার স্মরণে প্রার্থনা সভা |
|||||||
|
|
||||||||
| Rev. Hemen Halder & Rt. Rev. Paul Shishir Sarker | ||||||||
|
|
||||||||
|
The Founder Member of the Bangladesh YMCA and the First National General Secretary Mr. Matthew Malakar breathed his last on 6th February 2011 at the age of 78, he was suffering from cancer. Late Malakar was a visionary leader of the YMCA and had contributed to the forming of the local YMCAs as well as the National Council of the YMCAs. A memorial service was organized by the National Council of YMCAs of Bangladesh in honor of Late Matthew Malakar on March 18, 2011 at 5.30 pm at the CBCB Auditorium. A special prayer service was conducted by Rev. Himen Halder and the homily was delivered by Rt. Rev. Paul Shisher Sarker, Moderator of Church of Bangladesh. |
বাংলাদেশ ওয়াইএমসিএ এর স্বপ্নদ্রষ্টা, অন্যতম প্রতিষ্ঠাতা ও প্রথম জাতীয় সাধারন সম্পাদক মি: ম্যাথিউ মালাকর গত ৬ই ফেব্রুয়ারী ২০১১ তারিখ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। বাংলাদেশ ওয়াইএমসিএ-কে পত্র-পল্ববে বিকশিত করতে তিনি ছিলেন নিবেদিত এক সাধক। তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানাতে ন্যাশনাল কাউন্সিল অব ওয়াইএমসিএস্ অব বাংলাদেশ গত ১৮ই মাচ ২০১১ রোজ শুক্রবার বিকেল ৫.৩০ মিনিটে, ঢাকার মোহাম্মদপুরস্থ সিবিসিবি সেন্টারে এক বিশেষ প্রার্থনা সভা ও স্মরণ সভার আয়োজন করে। প্রার্থনার শুরুতে তার প্রতিকৃতিতে সামনে পুষ্প ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর প্রার্থনা পরিচালনা করেন রেভা. হিমেন হালদার এবং শাস্ত্রালোচনা করেন চার্চ অব বাংলাদেশের মডারেটর রাইট রেভা: পল শিশির সরকার। | |||||||
|
|
|
|||||||
|
Mr. Babu Markus Gomes |
Mr. Duncan Chowdhury |
|||||||
|
The memorial service was presided over by Mr. Babu Markus Gomes, President of the National Council of YMCAs of Bangladesh. He also elaborated the eventful life of Matthew Malakar and told that Malakar will always be an inspiration for us in the YMCA movement. NGS Mr. Duncan Chowdhury told that Late Malakar as the guru of the Bangladesh YMCA, who toiled all through his life for the extension of the Kingdom of God as elaborated in the mission of the YMCA. He was a man of courage and righteousness. He was above all controversy. During his retired life, he retreated to his paternal home in the village, spent his last days in the shadow of the green foliage and village folk. He will be an ideal in our life. |
ভক্তিপূর্ণ স্মরণ সভায় সভাপতিত্ব করেন মি. বাবু মার্কুস গমেজ, ন্যাশনাল কাউন্সিল অব বাংলাদেশ ওয়াইএমসিএ অব বাংলাদেশ এর সভাপতি একই সঙ্গে তিনি মি. মালাকারের কর্মময় বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করে বলেন, শ্রদ্ধেয় মালাকারের সুশৃঙ্খলিত জীবন আমাদের জন্যে আদর্শ হয়ে থাকবে। ওয়াই আন্দোলন আজ যে স্থানে দাঁড়িয়ে আছে সব তাঁরই অবদান। যুবদের তিনি ওয়াইএমসিএতে সম্পৃক্ত হতে সবর্দা উৎসাহ দিতেন। ওয়াইএমসিএ এর জাতীয় সাধারন সম্পাদক মি. ডানকেন চৌধুরী স্মৃতিচারণ করে বলেন, মি: মালাকার ছিলেন আমাদের সকলের গুরু। তিনি প্রভুর রাজ্য বিস্তারের জন্য কাজ করে গেছেন। তিনি ছিলেন সত্য বলার নির্ভীক সাহসী মানুষ। তাই তিনি কখনো বিতর্কের সঙ্গে জড়িত হননি। শেষ বয়সে তিনি গ্রামে ফিরে গেছেন। গ্রামের সবুজ প্রকৃতি আর সাধারন মানুষের সঙ্গে দিন কাটিয়েছেন। তাঁর এ শিক্ষা আমাদের জীবনে অনুপ্রেরণা হয়ে থাকবে। | |||||||
|
|
||||||||
|
Dr. Tejosh Das |
Mr. Prodip Dawa |
Rt. Rev. B.D. Mondol |
Ms. Rina Das |
|||||
|
Rt. Rev. Paul Shishir Sarker, Moderator of Church of Bangladesh, Dr. Tejosh
Das, Country Director of Leprosy Mission, Mr. Prodip Dowa, Country Director,
World Concern, Mrs. Rina Das, Founder President of YWCA of Bangladesh, Ms.
Sabita DCosta, General Secretary of Dhaka YWCA, Mr. Biplob Samaddar,
Founder Member of Dhaka YMCA, Rt. Rev. B.D.Mondal, Mr. Joseph Shudhin
Mondol, Synod Secretary of the Church of Bangladesh and Mr. James Sujit
Sarker, Former Finance Secretary of National Council of YMCAs of Bangladesh
spoke on the occasion. Mr. Protap Khondokar, Vice President of the National
Council had extended a vote of thanks to all at the conclusion of the
Memorial Service. Mr. Bipul Alite Gonsalves, Executive Secretary of the
National Council conducted the Service.
|
অন্যান্যদের মধ্যে স্মৃতি চারণ করেন, চার্চ অব বাংলাদেশের মডারেটর, রাইট রেভা:
পল শিশির সরকার, দি লেপ্রসী মিশন অব বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর, ড. তেজস
দাস, ওয়ার্ল্ড কর্নসান বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর, মি. প্রদীপ দেওয়া,
ওয়াইডব্লিউসিএ অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি মিসেস রিনা দাশ, ঢাকা
ওয়াইডব্লিউসিএ এর সাধারন সম্পাদক মিসেস সবিতা ডি কস্তা, ঢাকা ওয়াইএমসিএর
প্রতিষ্ঠাকালীন সদস্য মি: বিপ্লব সমদ্দার, রেভা বিশপ বি ডি মন্ডল, যশোর
ওয়াইএমসিএ এর প্রতিনিধি ও চাচ অব বাংলাদেশের সিনোড সম্পাদক যোষেফ সুধীন মন্ডল,
ওয়াইএমসিএ সাবেক একাউটেন্ট মি: জেমস সুজিত সরকার, সব শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন
ন্যাশনাল কাউন্সিল অব ওয়াইএমসিএ অব বাংলাদেশ এর ভাইস প্রেসিডেন্ট ও বগুড়া
ওয়াইএমসিএ এর বোর্ সদস্য মি: প্রতাপ খন্দকার। স্মরণ সভায় মি. ম্যাথিউ মালাকারের
আত্নীয় স্বজনসহ অনেকে উপস্থিত ছিলেন। মি: বিপুল এলিট গোনসালভেস, জাতীয় পরিষদের
এক্সিকিউটিভ সেক্রেটারী অনুষ্ঠানের সঞ্চালক হিসাবে দ্বায়িত্ব পালন করেন। |
|||||||
|
|
||||||||
|
Ms. Sabita D'Costa |
Mr. Joseph Shudhin Mondol | Mr. Biplob Samaddar | Mr. Protap Khondokar | |||||
|
|
উল্লেখ্য যে, মি. মালাকার বাংলাদেশে ওয়াইএমসিএর গোড়াপত্তনের সময় হতে, এদেশে ওয়াইএমসিএর প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে গেছেন। তিনি ১৯৭৫ খ্রি. থেকে ১৯৮৮ খি. পর্যন্ত জাতীয় সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করে গেছেন। এরপর তিনি ১৯৮৮ -১৯৯০ খ্রি. পর্যন্ত সুদান ন্যাশনাল ওয়াইএমসিএতে, ওর্য়াল্ড এলায়েন্স অব ওয়াইএমসিএ এর প্রতিনিধি হিসেবে কাজ করেন এবং সেখান থেকে বাংলাদেশে ফিরে আসার পর তিনি ১৯৯২-১৯৯৪ খি. পর্যন্ত বাংলাদেশ ওয়াইএমসিএতে ভারপ্রাপ্ত সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করেন। বাংলাদেশে প্রথম ৮টি স্থানীয় ওয়াইএমসিএ তাঁর পৃষ্ঠপোষকতায় গঠিত হয়। তার মৃত্যুতে আমরা আজ শোকাহত। বাংলাদেশ ওয়াইএমসিএ পরিবারের পক্ষে তাঁর প্রতি জানাই গভীর শ্রদ্ধাঞ্জলী। | |||||||